আমার পালসার ১৫০ বাইকটি নিয়েছিলাম ২০১৭ সালের অক্টোবর মাসে। বাইক নেওয়ার আগে টুকটাক বন্ধুদের বাইক চালাতাম।মূলত শখের বশেই নিলে ও পরে ব্যবস্যা ও ঘুরাফেলা করেছি ভালোই।নেওয়ার পর ০ থেকে ৩০ হাজার কিলো পার করেছি কোন বড় ধরণের ঝামেলা ছাড়াই।এই বাইক নিয়ে পার্বত্য চট্টগ্রামে চষে বেড়িয়েছি।সাজেক,বান্দরবান এবং প্রায়শই কাপ্তাই যাওয়া হয়। বাইকটি অত্যন্ত ভালো এবং কম্পোর্টিং। বাইকটির সবচেয়ে যেটি ভাল লাগে সেটা হল গাধার মত খাটানো যায়,তিনজন নিলেও কোন ধরণের ঝামেলা বা অসুবিধা হয়না। খারাপ দিক বলতে মাইলেজ প্রথম দিকে ৪০ এর বেশি ফেলে ও এখন অনেক কম।ব্রেকিং সিস্টেম ও একটু কম এবং গতি ৭০ এর বেশি উঠলে গাড়ি কাপাকাপি শুরু করে দেয়।যদিওবা ১৭ সালের বাইক হিসেবে এখনের মত ব্রেকিং এবং স্মুথ বাইকের ফিল খুঁজা বোকামি।বাইকের সার্ভিস ভালো এবং শো-রুম সার্ভিস ও মোটামুটি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ্।সার্ভিসের সবচেয়ে বড় বিষয় হল এটার পার্টস সব জায়গায় পাওয়া যায় এবং সাশ্রয়ী। মূলকথা আপনি আপনি আপনার বাইককে যেমন ভালবাসবেন তেমনই ভালবাসা ফেরত পাবেন। সর্বদা হ্যালমেট ব্যবহার করুন,সুরক্ষিত থাকুন। বাইক বিডির জন্য ভালবাসা এবং শুভকামনা।
Vendor Information
- Store Name: Yhama
- Vendor: Yhama
-
Address:
khagrachari
khagrachari
Khagrachhari
4400 - No ratings found yet!
No product has been found!

Reviews
There are no reviews yet.